Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

সেপ্টেম্বর নাগাদ তৈরি হতে পারে করোনার ভ্যাকসিন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারাহ গিলবার্ট রোনাভাইরাসের একটি ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর মাস নাগাদ তৈরি হতে পারে বলে দাবি করেছেন। শনিবার তিনি যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকাকে একথা জানান।

করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের ভ্যাকসিন তৈরির লক্ষ্যে বিভিন্ন দেশে জোর প্রচেষ্টা চলছে। বৈশ্বিক এই প্রচেষ্টায় অক্সফোর্ডের সারাহর দলও যুক্ত হয়েছেন। এর আগে ভ্যাকসিন তৈরিতে ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে বলে আগে জানিয়ে ছিলেন অন্য গবেষকেরা। এখন অক্সফোর্ডের গবেষকেরা বলছেন, ছয় মাস লাগবে।

অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁরা মানুষের ওপর তাঁদের উদ্ভাবিত ভ্যাকসিনটির পরীক্ষা চালাবেন। তাঁর গবেষণা দলের বানানো ভ্যাকসিন যে কাজ করবে, সে ব্যাপারে তিনি ৮০ ভাগ আত্মবিশ্বাসী। তবে এখনই হলফ করে বলা যাচ্ছে না এই ভ্যাকসিন কাজ করবেই।

সারাহ জানান, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অর্থায়ন ও উৎপাদন নিয়ে তিনি ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করছেন। সব কিছু ঠিকমতো এগোলে সেপ্টেম্বর নাগাদ ভ্যাকসিন তৈরি হয়ে যাবে।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে ১ লাখ ৮ হাজার মানুষ মারা গেছে। আর বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১৭ লাখ ৭৬ হাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button