করোনা প্রভাবে ক্রেতাশূন্য রাজধানীর কাঁচাবাজার

করোনার প্রভাবে অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে রাজধানীর অধিকাংশ কাঁচাবাজার। পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় দামও রয়েছে সহনীয় পর্যায়য়ে। তবে, বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এদিকে, স্বল্প মূল্যে পণ্য বিক্রি করছে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন-টিসিবি।
করোনার প্রভাবে রাজধানীর কাচাবাজারগুলো এখন অনেকটাই ক্রেতাশুন্য। তবে দেশের এমন পরিস্থিতিতেও বাজারে যেকোন ধরণের কাঁচা সবজির যেন কমতি নেই। গত কয়েকদিনের তুলনায় অধিকাংশ কাচা সব্জির দাম অনেকটাই কমেছে। প্রকার ভেদে কেজিপ্রতি সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০টাকায়।
এদিকে বাজারে মাছের সরবরাহ ও ক্রেতা দুইই কমেছে, তার পরেও সহনীয় পর্যায়ে রয়েছে প্রায় সব ধরণের মাছের দাম। তবে সরকারের বেধে দেয়া দাম কেজি প্রতি ৫৭৫ টাকার পরিবর্তে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬শ টাকা কেজি দরে।
অন্যদিকে, চাহিদা কম আর উৎপাদন বেশি হওয়ায় কমেছে সব ধরনের ডিমের দাম। এছাড়া, চাল ডাল তেল আটাসহ অন্যান্য নিত্যপণ্যের বিক্রি কার্যক্রম চলমান রেখেছে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন-টিসিবি।



