Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

করোনা : বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এক লাখ ছাড়ালো

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়ালো এক লাখ। ২১০টি দেশ ও অঞ্চলের মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ। আর সুস্থ হয়েছেন পৌণে চার লাখের বেশি মানুষ। এদিকে, এক অনলাইন বিফ্রিংয়ে বিভিন্ন দেশে চলমান লকডাউন এখনই শিথিল না করার আহবান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসুস।

জেসাস পুজলস, ২৩ বছর বয়সী নিউইয়র্কের এক শেষকৃত্য কর্মী। করোনাভাইরাসে প্রাণ হারানো হতভাগ্যদের সৎকারে গেল সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করেন তিনি। মিনিভ্যানেই রাত কাটছে তার। স্বজনরা শেষকৃত্যে অক্ষম, এমন মরদেহ দাফন করা হচ্ছে, নিউইয়র্কের হার্ট আইল্যান্ডে।

যুক্তরাষ্ট্রে, করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের উপরে। মোট মৃতের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে আশ্বস্ত করে বলেন, করোনা চিকিৎসা এবং থেরাপি পদ্ধতি উদ্ভাবনের চেষ্টায় অগ্রগতি হয়েছে।

ওষুধ প্রস্ততকারক কোম্পানি-ফিজার নতুন চিকিৎসা পদ্ধতির তথ্য দিয়েছে, যা ভাইরাস প্রতিরোধে বেশ সক্ষম হবে এবং দ্রুতই এটি ক্লিনিক্যালি পরীক্ষা করা হবে। ইতালিতেও থামেনি মৃত্যুর মিছিল, নতুন করে ৫৭০ জনের প্রাণ গেছে। দেশটিতে লকডাউনের মেয়াদ তিন’মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে, প্রথমবারের মতো একহাজার মানুষের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে বিশ্বে একদিনেই প্রাণ হারিয়েছেন সাত হাজারের বেশি মানুষ। এর মধ্যে একদিনে ফ্রান্সে ৯৮৭ জন এবং যুক্তরাজ্যে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। প্রতিদেড় মিনিটে একজনের মৃত্যু হচ্ছে দেশটিতে। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁই-ছুঁই।

গত ১৭ দিনের মধ্যে সবচে কম মানুষের মৃত্যু হয়েছে স্পেনে, ৩৯৬জন। দেশটিতে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। লকডাউনের সময় বাড়ানো হয়েছে ২৬শে এপ্রিল পর্যন্ত। মালয়েশিয়া, তিউনেশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা।

এদিকে, বিভিন্ন দেশে চলমান লকডাউন এখনই শিথিল না করার পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসুস। জেনেভায় করোনা সংক্রান্ত এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, এমনটি করা হলে হলে আবারো জেকে বসতে পারে কোভিড-১৯ এর সংক্রমণ, পরিস্থিতি হবে ভয়াবহ প্রাণঘাতী রূপ।

সংশ্লিষ্ট খবর

Back to top button