Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

টাকায় এক দিন, মাস্কে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনাভাইরাস

করোনাভাইরাস প্রতিরোধ করতে মানুষ একের পর এক উপায় খুঁজে বের করে চলেছেন। এমন পরিস্থিতিতে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণায় উঠে এসেছে এই ভাইরাসের জীবনিশক্তি বা স্থায়ীত্বকাল নিয়ে। কোন ধরনের বস্তুর সাথে কতোটা সময় বেচে থাকতে পারে এই জীবানুু।

বিজ্ঞানীদের দাবি, টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের।

তবে টাকার নোটে এক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের বেঁচে থাকার সম্ভবনা বেশি। অন্যদিকে, মাস্কে সাতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

গবেষণা বলছে, করোনাভাইরাস কাপড়ে সেভাবে বাঁচে না। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি, সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁচে না করোনা। তবে সবকিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো বলে মত তাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button