Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮৮ হাজারের বেশি, আক্রান্ত ১৫ লাখ

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ আর প্রাণহানি। এ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৮৮ হাজারের বেশি মানুষের। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ।

এর মধ্যে বর্তমান কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রেই সংক্রমিত ৪ লাখের বেশি মানুষ। দোষারোপের রাজনীতি ছেড়ে বিশ্বনেতৃত্বকে সংকট মোকাবেলা একযোগ কাজ করার তাগিদ দিয়েছে ডব্লিউিইউচও।

বিশ্বব্যাপী দিন দিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে করোনাভাইরাসে। অন্যান্য দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার কিছুটা কমলেও, প্রতিদিনই অবস্থার অবনতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন এক হাজার ৯৭৩ জন, নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯৩৫ জন। দেশটিতে পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি।

আক্রান্তের সংখ্যায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছে স্পেন। নতুন ৭৪৭ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন প্রায় ১৫ হাজার। যুক্তরাজ্যে একদিনে ৯৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৭ হাজার। তবে ইতালিতে কমেছে প্রাণহানি ও আক্রান্ত।

নতুন করে এক বাংলাদেশিসহ দেশটিতে মারা গেছে ৫৪২ জন, মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে সাড়ে ১৭ হাজারে।

ভারতে নতুন ৩৫ জন নিয়ে দেশটিতে প্রাণহানি বেড়ে ১৬৫। আক্রান্ত পাঁচ হাজার। ফ্রান্সে নতুন করে করোনায় মারা গেছেন ৫৪১ জন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬৪ হাজারের বেশি এবং মারা গেছে প্রায় চার হাজার জন। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে জরুরি ভিত্তিতে পাঁচশো কোটি ডলার ঋণ অনুমোদনের আহ্বান জানিয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটি।

সৌদি রাজপরিবারের অন্তত দেড়শো জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক আক্রমণের মুখে করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় ঐক্যের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসুস, এই ভাইরাস নিয়ে রাজনীতি থামানোর আহ্বান জানান।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে ১১২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এছাড়া মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

সংশ্লিষ্ট খবর

Back to top button