Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

করোনা : মৃত্যু কমতে থাকায় সংকট উত্তরণে আশাবাদী স্পেন

স্পেনে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে জনমনে আশংকা কমেনি। করোনার মহামারিতে টানা তৃতীয় দিনের মতো স্পেনে মৃতের সংখ্যা কমে আসার প্রবণতা অব্যাহত রয়েছে। মৃত্যু কমতে থাকায় সংকট উত্তরণে আশাবাদী দেশটির সরকার।

এক সপ্তাহের বেশি সময় ধরে স্পেনে যত মানুষ মারা গেছেন, গত রোববারের মৃত্যুর সংখ্যা তার চেয়ে কিছুটা কম। একদিন আগে স্পেনে ২৪ ঘণ্টায় ৮০৯ জন করোনা রোগী প্রাণ হারান।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার দেশটিতে ৬৭৪ জনের মৃত্যু হয়েছে, যা শনিবারের তুলনায় ১৩৫ জন কম। গত দশ দিনের মধ্যে রোববার মৃতের সংখ্যা ছিলো সবচেয়ে কম। মৃত্যু কমতে থাকায়, সংকট উত্তরণে আশাবাদী দেশটির সরকার।

এদিকে, এক সংবাদ সম্মেলনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়কারী মারিয়া হোসেন সিয়েরা জানান, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও কমছে। তবে, আতংক কমেনি জনমনে ।

অপরদিকে দেশটির সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, একদিনে দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২ এপ্রিল। ওই দিন করোনায় মৃতের সংখ্যা ছিল ৯৫০ জন।

স্পেনে করোনা প্রাদুর্ভাব কমতে শুরু করলেও, জনগণকে সতর্কতা শিথিল না করার অনুরোধ জানিয়ে দেশটির সংবাদ মাধ্যম এল পাইস জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনে, অনেক আক্রান্ত ও মৃত্যুর খবর পেতে দেরি হয়। ফলে, এই সংখ্যা সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button