Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপবিশ্ববাংলা

২শ ৮ দেশে কারোনা আক্রান্ত প্রায় ১৩ লাখ

বিশ্বব্যাপী ২০৮টি দেশে কারোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন প্রায় ১৩ লাখ। এর মধ্যে পৌনে তিন লাখ রোগি সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ।

এদিকে, ভাইরাস সংক্রমণের বর্তমান কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রে আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যা। তবে ইউরোপের দেশগুলোতে কমেছে মৃত্যুহার।

আক্রান্তের সংখ্যায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৬৫ জন। যার অর্ধেকই দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারান ৫৯৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন তিন বাংলাদেশি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১১ দেশে ৯৯ জন প্রবাসী বাংলাদেশি কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনায় মৃতের দিক দিয়ে সবার উপরে থাকা ইতালিতে, গত দুই সপ্তাহের মধ্যে রোববার সর্বনিম্ন সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রায় ১৬ হাজার মৃতের সংখ্যায় নিয়ে এখনো শীর্ষে রয়েছে দেশটি।

করোনাভাইরাসের সংক্রমণে পর্যুদস্ত আরেক দেশ স্পেনেও কমে এসেছে মৃতের সংখ্যা। গত একদিনে মারা গেছেন ৬৯৪ জন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইতালিতে করোনাভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র মিলানে এ পর্যন্ত ৭৫ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ ছাড়া স্পেনে অন্তত ৭০ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। প্রায় একমাস পর সোমবার দুপুরে ব্রিফিংয়ে, এখন পর্যন্ত দেশে ১২৩ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় কথা জানিয়েছে আইইডিসিআর।

এছাড়া, গত ২৪ ঘন্টায় করোনাআক্রান্ত আরো ৩ রোগির মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসে শনাক্ত হয়েছেন আরো ৩৫ জন।

বাংলা টিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button