Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

স্পেনে চলমান জরুরি অবস্থার মেয়াদ বাড়লো

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্পেনে চলমান জরুরি অবস্থার মেয়াদ তৃতীয় দফা আবারো বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, দেশটিতে আরও দুই সপ্তাহ এ স্টেট অব এলার্ট  চলবে।

দেশের জাতীয় সতর্কতার মেয়াদ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে, ইউরোপে করোনায় বিপর্যস্ত দেশ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বলেছেন, আমরা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি।’

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, ‘আরও দুই সপ্তাহ নির্জন ঘরে একাকী থাকা কতটা কঠিন তা আমি বুঝতে পারছি। কিন্তু এই সংকটের মুখে এছাড়া আর কিছুই করার নেই। আরও কয়েক সপ্তাহ আমাদের এই নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হবে।’

তিনি প্রত্যেক পরিবারকে ঘরে থাকার আহ্বান জানিয়ে, শিক্ষার্থীদের  পড়াশোনা চালিয়ে যাওয়ার আহবান জানান। যারা বয়স্ক মানুষ আছেন,তাদের নিজেদের সুরক্ষিত রাখারও পরামর্শ দেন তিনি।

মহামারি করোনার ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা কতটা শান্ত ও স্থির থাকতে পারি এই দিনগুলো সেই পরীক্ষাই নিচ্ছে। এই দিনগুলো হলো উন্মাদের মতো। এটা আমাদের নিজ নিজ পরিবার ও বন্ধুদের নিয়ে শঙ্কিত করেছে। আমাদের জীবনে এই দিনগুলোই সবচেয়ে কঠিন দিন।’

এদিকে জাতীয় সতর্কতার কারণে দেশটিতে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ রয়েছে। সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। স্পেন সরকার গত মঙ্গলবার এই জাতীয় সতর্কতার অনুমোদন চাওয়ার পর, দেশটির পার্লামেন্ট এই অনুমোদন দিয়েছে।

এর আগে ১৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রথম দফা এবং ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২য় দফা বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।  চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আশঙ্কাজনক হারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্টেট অব এলার্ট জারি থাকবে ২৬ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, ৪ এপ্রিল শনিবার একদিনেই রেকর্ডসংখ্যক ৯৫০ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯ শ ৪৭ জনে।এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন।

এর মধ্যে ৬ হাজার জনকে আইসিইউতে রাখা হয়েছে। প্রতিবেশি দেশ ইতালির পর স্পেনে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেল।

সংশ্লিষ্ট খবর

Back to top button