Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্লাইডার

করোনায় দেশে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৮

দেশে করোনাভাইরাসে, গেলো ২৪ ঘন্টায় আরও এক রোগির মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১৮ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা নয় আর আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যোগ দিয়ে, একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং করে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় কনফারেন্সে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে করোনার নতুন করে ১৮ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন আরো একজন রোগি।

মন্ত্রী আরো বলেন, সংক্রমণ রোধে সমন্নিতভাবেই কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস খোলা রাখার সিদ্ধান্তে কর্মীদের সংক্রমণের ঝুকি বাড়বে উল্লেখ করে মন্ত্রী জানান, এ বিষয়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত নিয়েছিলো। এ সময়, বিভ্রান্তি সৃষ্টি না করে সবাইকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পরে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তারা।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button