Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিশ্ব বানিজ্য

করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দায় পড়বে বিশ্ব : জাতিসংঘ

প্রাণঘাতী করোনাভাইরাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের জন্য সবচেয়ে বড় সংকটের বলে মন্তব্য করেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ মহামারি কঠিন অর্থনৈতিক মন্দা এনে দিতে পারে,যার সমকক্ষ সম্ভবত বিগত অতীতে দেখা যায়নি। বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থ-সামাজিক প্রভাব নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশকালে বুধবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে লাশের মিছিল শুধু দীর্ঘই হচ্ছে। বিশ্বব্যাপী ভাইরাসটিতে প্রাণহানির সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে আট লাখের বেশি মানুষ।

এরমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৮ হাজারের বেশি। দেশটিতে এরইমধ্যে প্রাণহানি ছাড়িয়েছে চার হাজার। হোয়াইট হাউস শঙ্কা প্রকাশ করে জানিয়েছে,করোনায় যুক্তরাষ্ট্রে মানুষ মারা যেতে পারে এক থেকে দুই লাখের বেশি ।

সংশ্লিষ্ট খবর

Back to top button