Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবাংলাদেশস্লাইডার

বিশ্বব্যাপী করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৪২ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে লাশের মিছিল শুধু দীর্ঘই হচ্ছে। বিশ্বব্যাপী ভাইরাসটিতে প্রাণহানির সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে আট লাখের বেশি মানুষ।

এরমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৮ হাজারের বেশি। দেশটিতে এরইমধ্যে প্রাণহানি ছাড়িয়েছে চার হাজার। হোয়াইট হাউস শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রে এক থেকে দুই লাখের বেশি মানুষ মারা যেতে পারে।

ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে একদিনে সর্বোচ্চ প্রাণহানি রেকর্ড করা হয়েছে। করোনা পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের জন্য সবচেয়ে বড় সংকট বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন। এদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩২ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ৩ হাজার ৮৮৯ জন।

শনাক্তের সংখ্যার দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭৯২ জন এবং মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮ জন।

স্পেনে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৯২৩ জনের শরীরে। এরমধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৬৪ জন।

অন্যদিকে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হয়নি কারও শরীরে।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১জনের শরীরে। এরমধ্যে পাঁচজন মারা গেছে, ২৫জন সুস্থ হয়েছেন এবং ২১জন চিকিৎসাধীন রয়েছেন।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button