
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় আট লাখ মানুষ। মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩৮ হাজার। আর সুস্থ হয়ে ফিরেছেন প্রায় ১ লাখ ৬৫ হাজারের ও বেশি মানুষ।
এদিকে, যুক্তরাষ্ট্রের পর এবার ইতালিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখে। স্পেনে নতুন করে ৯১৩ জনের মৃত্যু হয়েছে। স্পেনে আক্রান্ত হয়েছেন প্রায় ৮৮ হাজার। মোট মৃতের সংখ্যা বেড়ে সাড়ে সাত হাজারেরও বেশি।
তবে দেশটিতে মৃতের সংখ্যা বাড়লেও নতুন আক্রান্তের সংখ্যা কমছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের এক সপ্তাহ পর সোমবার সুস্থ হয়ে সেল্ফ আইসোলেশন থেকে বের হয়েছেন ব্রিটিশ প্রিন্স চার্লস।
অন্যদিকে, বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা। নতুন করে দেশটিতে মারা গেছেন ৫৬৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একজন ফটোসাংবাদিকসহ মারা গেছেন ৬ বাংলাদেশি। এছাড়া সোমবার পর্যন্ত ৩০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।



