Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩৪ হাজার, আক্রান্ত সাত লাখের বেশি

করোনা পরিস্থিতি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় ৩৪ হাজার আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজারেরও বেশি। নিওইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ ২১ বাংলাদেশি করোনায় মারা গেছেন।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনে আরও ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মারা গেছেন ৮৩৮ জন। ফ্রান্সে ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন আড়াই হাজারেরও বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে প্রায় আড়াই হাজার মানুষের। ইতালির করোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউনের সময় আরো বাড়ানো হতে পারে। আর ৯ই এপ্রিল পর্যন্ত জনগণকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জনগণকে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একদিনেই মৃত্যু হয়েছে ২০৯ জনের। দেশটির ২০ হাজার অবসরপ্রাপ্ত ডাক্তার ও নার্স নতুন করে চাকরিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন।

সংশ্লিষ্ট খবর

Back to top button