Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

২৪ ঘন্টায় প্রাণ গেল সাড়ে ৩ হাজারেরও বেশি

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনাভাইরোসের প্রকোপ। রোজই যেন পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে লাশের সারি। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৩ হাজার পাঁচশো ১৬ জন।

সবমিলিয়ে মৃতের সংখ্যা এখন ৩০ হাজারের উপরে। আর আক্রান্তে সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। এদিকে এপর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় দেড়লাখ মানুষ। এদিকে, করোনাভাইরাসে বেশি বিপর্যস্ত ইতালি। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। মৃত্যুর তালিকায় দ্বিতীয় শীর্ষে এখন স্পেন, সেখানে মৃতের সংখ্যা প্রায় ছয় হাজার।

তবে, সবচেয়ে দ্রুত এবং বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, দেশটিতে বর্তমানে আক্রান্ত রোগির সংখ্যা প্রায় সোয়া লাখ। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫২৫ জন এবং মোট মারা গেছেন ২ হাজার ২২১ জন। করোনা পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ জোরদার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহাপরিচালক জানান, মানুষের প্রাণ বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট-পিপিই। বিশ্বের ৭৪টি দেশে ইতিমধ্যে পিপিই পাঠানো হয়েছে। আরো ৬০টি দেশে সরবরাহে প্রস্তুতি চলছে বলে জানান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসুস।

সংশ্লিষ্ট খবর

Back to top button