
করোনাভাইরাসের প্রভাবে নিজেদের টিকিয়ে রাখার উদ্দেশ্যে আর্থিক ক্ষতি মোকাবিলায় ৭০ শতাংশ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিলো অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।
আন্তর্জাতিক ফুটবল, ইউরোপিয়ান ফুটবল বন্ধ হলেও অস্ট্রেলিয়ার ঘরোয় ফুটবল চলছিল। দর্শকহীন মাঠে চলছিল খেলা। এতে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে এফএফএ’র প্রধান নির্বাহী জেমস জনসন জানান, সিদ্ধান্তটা খুবই কঠিন হলেও এছাড়া কোনো উপায় ছিল না। ফুটবলের মতো কর্মী ছাড়াইয়ের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ও রাগবিতেও।
এদিকে, অস্ট্রেলিয়ায় ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১৩ জন।



