Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

সচেতনতার পরও বিশ্বব্যাপী সংক্রমণের সংখ্যা লাগামহীন

সর্বোচ্চ সচেতনতার পরও বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বাড়ছে লাগামহীনভাবে। কেবল গত একদিনেই এ রোগে শনাক্ত হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে পাঁচ লাখ। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা।

বিশ্বব্যাপী মৃতের সংখা প্রায় সাড়ে ২১ হাজারের কাছাকাছি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একলাখ ১৪ হাজার সাতশো তিনজন। প্রায় দুই শ’ দেশ আক্রান্ত হয়েছে মরণব্যধী এই ভাইরাসে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৬৩৮ মানুষ মারা গেছেন ইতালিতে।

নতুন রোগী শনাক্ত হয়েছেন পাঁচ হাজার দুইশো ১০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন, মারা গেছেন সাত হাজার পাঁচশো তিনজন। মৃত্যুপুরী হয়ে উঠেছে ইউরোপের আরেক দেশ স্পেনও।

দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫৬ জন, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জন, মৃত্যু তিন হাজার ৬৪৭ জন। করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রে।

সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার চারাশো ৮৬ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার তিনশো ৪২, এ পর্যন্ত ৯২২ রোগি মারা গেছেন। এদিকে, মিশরে প্রায় ৫শ রোগি করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২১ জনের।

সংশ্লিষ্ট খবর

Back to top button