Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

করোনা আতঙ্কে অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার

করোনা আতংকে আজও অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। ক্রেতাদের অভিযোগ, একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারসাজিতেই বেড়েছে চাল-ডালের দাম। আর বিক্রেতারা বলছেন, ক্রেতারা মজুদ প্রবণতা থেকে বেরিয়ে না আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না।

বিশ্বজুড়ে মহা আতংকের নাম কোভিড-১৯। এ পর্যন্ত সারা বিশ্বে এতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। করোনা আতঙ্কে অনেক দেশ নিজেদের অবরুদ্ধ ঘোষণা করেছে। বন্ধ করে দেয়া হয়েছে ব্যবসা-বাণিজ্যসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। চলতি মাসের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আতঙ্ক ছড়িয়ে পরে রাজধানী ঢাকাসহ সারাদেশে। উদ্বেগ-উৎকণ্ঠায় ভোক্তারা মজুদ করতে থাকে চাল-ডালসহ নিত্যপণ্য।

এর প্রভাবে রাজধানীর কাঁচা বাজারসহ সুপার শপগুলোতে পড়ে কেনাকাটার হিড়িক। আর এ আশঙ্কাকে পুঁজি করে পণ্যমূল্য বাড়িয়ে দিয়েছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। তবে, ক্রেতাদের অস্থিরতাকেও দায়ী করছেন কেউ কেউ।

বাজারে পণ্যের সংকট নেই উল্লেখ করে বিক্রেতারা বলছেন, ক্রেতাদের মজুদ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকির জোরদার করারা দাবি জানিয়েছেন, ক্রেতা-বিক্রেতা উভয়েই।

আরমান কায়সার, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button