Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবিশ্ব বানিজ্য

আইপি না পাওয়ায় পেঁয়াজ আমদানি বন্ধের আশঙ্কা

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলেও, এখনো সেভাবে জমে ওঠেনি সেখানকার পেঁয়াজের পাইকারী বাজার ভারত থেকে আমদানি করা এসব পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে, ২৮ থেকে ৩২ টাকা কেজি দরে।

এদিকে, পেঁয়াজ আমদানিতে আইপি বা ইমপোর্ট পারমিট না পাওয়ায়, সাত দিনের মধ্যে পেঁয়াজ আমদানি বন্ধের আশঙ্কা আমদানি কারকদের।

দীর্ঘ ৫মাস পর গেল ১৫ মার্চ থেকে শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি। প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে, ২৫০ থেকে ৩শ মার্কিন ডলারে। আমদানি করা এসব পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকা কেজি দরে।

ব্যাবসায়ীরা বলছেন, পেঁয়াজ আমদানি শুরু হলেও এখনো জমে ওঠেনি হিলির পাইকারি বাজার। এছাড়া পেঁয়াজ আমদানিতে নতুন করে আইপি বা ইমপোর্ট পারমিট না পেলেও, মার্চের আগে থেকে পাওয়া ৩ হাজার মেট্রিক টন পেঁয়াজের আইপির বিপরিতে, এসব পেঁয়াজ আমদানি হচ্ছে।

বন্দরের তথ্য মতে, গেলো দুইদিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।  তবে, যে পরিমান আমদানির আইপি পাওয়া গেছে, তা দিয়ে চলতি সপ্তাহ পর্যন্ত পেঁয়াজ আমদানি সম্ভব হবে। আইপি না পেলে, বন্দরের সিংহভাগ পেঁয়াজ আমদানি করতে পারবে না বলে অভিযোগ আমদানীকারকদের।

আসন্ন রমজানকে সামনে রেখে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি স্বাভাবিক রাখতে, আইপি বা ইমপোর্ট পারমিটের জটিলতা নিরসনের দাবি বন্দর ব্যবসায়ীদের।

কুদ্দুস আলী, হিলি প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button