
করোনাভাইরাসের প্রভাবে এবার স্থগিত করা হলো কোপা আমেরিকা। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই এক বছর পেছানোর বিষয়টি ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন।
কোপা আমেরিকা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। তিনি জানান, করোনাভাইরাসের কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিতে হয়েছে। নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।
এর আগে দুই আয়োজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় আগামী ১২ জুন থেকে ১২ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা হওয়ার কথা ছিলো। এদিকে, মরনব্যাধী এ ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। এ বছরের ১২ জুন থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো দুই হাজার ২০।



