Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

১শ ৫৩ দেশে করোনায় আক্রান্ত এক লাখ ৫৬ হাজার

মহামারি করোনাভাইরাসে ১৫৩ দেশে সংক্রমিত হয়েছে। রোগে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে, এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, প্রায় ৭৬ হাজার জন। এছাড়া করোনায় বিশ্বব্যাপী এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার আটশো ৩৯ জন।

চীনে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে ইউরোপের দেশগুলোতে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে ১৭৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ৪৪১।

ফ্রান্সে ৮শ’ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ইরানে একদিনে ৯৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ছয়শো ১১ জনের। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জন। মালয়েশিয়ায় জাতীয় ও ধর্মীয়সহ সব ধরনের অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

এমনকি কুয়েত এবং তিউনিসিয়ায় মসজিদে গণজমায়েত রোধে মসজিদে নামাজ স্থগিত করা হয়েছে। সৌদি আরব, ইয়েমেন দুই সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া পাকিস্তান, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button