Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সন্ধ্যায় ঢাকা আবাহনী বনাম মুক্তিযোদ্ধা সংসদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হচ্ছে আজ (রোববার)। অনুষ্ঠিতব্য দুই ম্যাচের প্রথমটিতে বিকেল সোয়া তিনটায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে চট্টগ্রাম আবাহনী।

আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এএফসি কাপের দারুণ জয়ের পর, নতুনভাবে মাঠে নামছে বসুন্ধরা কিংস।

সবশেষ ঘরের মাঠ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে, মোহামেডান স্পোর্টিংয়ের কাছে হারে তারা। ফলে লিগ টেবিলে দশ পয়েন্ট নিয়ে নিচে নেমে পড়ে সাদা-কালোদের। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিততে পারলে আবারো এগিয়ে যাবে অস্কার ব্রুজনের শিষ্যরা।

অন্যদিকে, দারুণ সময় কাটাচ্ছে চট্টগ্রামের দলটি। পাঁচ ম্যাচে তিন জয় আর সমান একটি করে ড্র এবং পরাজয়ে দশ পয়েন্ট তাদের। এ ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে পৌঁছে যাবে তারা, কারণ গোল ব্যবধানেও এগিয়ে রয়েছে অন্যান্য ক্লাবগুলো চেয়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button