Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

করোনা নিয়ে মশকরা করে আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

করেনা ভাইরাসকে সম্প্রতি ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কথা। এবার ওই প্রেসিডেন্টই আক্রান্ত হলেন করোনা ভাইরাসে! ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাইর বলসোনারো। সেখানেই তিনি করেনা ভাইরাসকে সম্প্রতি ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করেছিলেন। যুক্তরাষ্ট্র সফর শেষে ব্রাজিলে ফেরার পর থেকেই বলসোনারো অসুস্থ বোধ করেন।

যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে ফেরার পর প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ও যোগাযোগ প্রধান করোনা ভাইরাসে আক্রান্ত হন বলে জানা যায়। ফলে তাকেও পরীক্ষা করা হয়। এর পর দেশটির স্থানীয় সংবাদমাধ্যম প্রেসিডেন্টের করোনা ভাইরাস আক্রান্তের খবর প্রকাশ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button