Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

করোনায় বন্ধ হলো এপির ওয়াশিংটন শাখা

যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’র ওয়াশিংটন শাখার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এপি’র বরাতে এ তথ্য জানিয়েছে আরেক সংবাদ সংস্থা রয়টার্স।

নিজেদের এক সংবাদ কর্মীর মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ থাকায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) সংবাদ সংস্থাটি এ পদক্ষেপ নেয়।

এপি তাদের প্রতিবেদনে জানায়, ওই সংবাদকর্মীর সঙ্গে সম্ভাব্য এক করোনা রোগীর সরাসরি যোগাযোগ ছিল। বর্তমানে তার মধ্যেও করোনার কিছু উপসর্গ দেখা গিয়েছে। যার প্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত ডিসি অফিসের সংবাদ কর্মীদের বাসায় থেকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে এপি।

এদিকে করোনার প্রাদুর্ভাব রোধে ওয়াশিংটনের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মার্চের শেষ নাগাদ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিসি বাদেও যুক্তরাষ্ট্রের আরও ১৮টি স্টেটেও একই ধরণের ঘোষণা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button