Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

বেড়েছে সব ধরনের মাছের দাম

বিগত কয়েক মাস লাগামহীন চলতে থাকা পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। রাজধানীর কাঁচাবাজারে এখন প্রতিকেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহ ঘুরে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। আর, সবজির বাজার নিয়ে ক্রেতা-বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসীর মাংস।

গত বছরের অনেকটা সময় লাগামহীন ছিল দেশের পেঁয়াজের বাজার। প্রতিকেজির দাম ছাড়িয়েছিল ২শ টাকা। তবে অনেকটা স্বস্তি ফিরে এসেছে এ পণ্যটির দামে। খুচরা বাজারে এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

এদিকে বাজারে পর্যাপ্ত সবজি থাকার পরও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে পরস্পরবিরোধী বক্তব্য। এদিকে, শুকনো মৌসুম শুরু হওয়ায় বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের মাছের দাম।

তবে গরু-খাসির মাংস বিক্রি হচ্ছে, সরকারের বেঁধে দেয়া দামেই।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button