Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

১শ ৯ দেশে এক লাখ ১০ হাজারের বেশি আক্রান্ত : করোনা

করোনাভাইরাস এ পর্যন্ত ছড়িয়েছে ১০৯টি দেশে। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ১০ হাজারের বেশি, ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ৮৩১ জন।

আক্রান্তদের মধ্যে, চীনসহ বিভিন্ন দেশে ৬২ হাজার ৩০২ জন সুস্থ্য হয়ে ফিরেছেন পরিবারের কাছে। গত কয়েক ঘন্টায় বিভিন্ন দেশে ১৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ২৬ জন। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত রোগির দেশের তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া।

এদিকে, ইতালি কিংবা ইরানের পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও স্বাভাবিক হয়নি জনজীবন। এছাড়া যুক্তরাষ্ট্রে ১৩ জন ও সৌদি আরবে চার জন নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button