Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

সু চিকে দেয়া সম্মাননা প্রত্যাহার

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চিকে দেয়া সম্মাননা প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের দ্য সিটি অব লন্ডন কর্পোরেশন।

এক বিবৃতিতে বলা হয়, গত ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন সু চি। পাশাপাশি, পক্ষ নেন নির্যাতন চালানো সেনাবাহিনীর পক্ষে। তার এমন অবস্থানের জন্যই সম্মাননা প্রত্যাহার করেছে সিটি অব লন্ডন কর্পোরেশন। তিন বছর আগে অং সান সু চিকে এই পুরস্কার দেয়া হয়।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযা’ন শুরু করে দেশটির সেনাবাহিনী। তাদের ব্যাপক জ্বালাও-পোড়াও, খুন, ধর্ষণের মুখে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি মুসলিম পা’লিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনে এখনও আরও কয়েক লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহ’ত্যার অভিযোগ এনে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button