এই দূর্নীতি-খুন-গুম জাতীয় পার্টি আর সহ্য করবে না : রাঙ্গা

দেশে অব্যাহত ভাবে দূর্নীতি খুন গুম হচ্ছে। যা জাতীয় পাটি ক্ষমতা থাকা অবস্থায় হয়নি। জাতির জনক বঙ্গ বন্ধুর কন্যা তা সহ্য করবে। জাতীয় পাটি তা মেনে নিবে না। রোববার দুপুরে উপজেলার জিরো পয়েন্টে এক পথ সভায় জাতীয় পাটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তার বক্তৃতায় এসব কথা বলেন।
রাঙ্গা উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন চাল থেকে ধান হয় নাকি ধান থেকে চাল হয়। জনতা জবাব দেন ধান থেকে। রাঙ্গা বলেন, এই সরকারের আমলে মনে হয় চাল থেকে ধান হয়।না হয় ধানের দাম ১৬ টাকা, চালের দাম ৫০ টাকা কেন বলে প্রশ্ন রাখেন সরকারের প্রতি।
সরকারের অংশীদার সংসদের বিরোধী দলীয় এই জাতীয় পাটির মহাসচিব বলেন পেঁয়াজের দাম বৃদ্ধির পর এক নেতা বলেছিলেন পেঁয়াজ ছাড়া রান্না করতে। তিনি (রাঙ্গা) তখন বলেছিলেন চাউল ছাড়া রান্না করতে। ওই সময় রাঙ্গাকে তিরস্কার করার কথা জানান তিনি।
রাঙ্গা আরও বলেন, ফেনীকে জেলা, ছাগলনাইয়াকে উপজেলা এরশাদই করেছিলেন। উপজেলা জাতীয় পাটির সভাপতি মজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য দেন ফেনী ১,২,৩ এর সংরক্ষিত আসনের সাংসদ জেলা জাতীয় পাটির সভাপতি নাজমা আক্তার প্রমুখ।
জাকের হায়দার, বাংলা টিভি



