Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

ফুটবল ভক্তদের জন্য দারুণ আকর্ষণের রাত আজ (রোববার)। মৌসুমের প্রথম এলক্লাসিকোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজেদের হারিয়ে খুজে পাওয়া বার্সেলোনা, বার্নাব্যুতে জয়ের ধারা অব্যাহত রাখতে উজ্জীবিত।

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর অনেকটাই রং হারিয়েছে এল ক্ল্যাসিকো। তবুও একটা চাপা উত্তেজনা নিয়েই আজ রাত ২টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে, নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা।

অন্যদিকে, ম্যান সিটির কাছে ২-১ গোল ব্যবধানে হেরে বেশ চাপে রয়েছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ রিয়ালের জন্য। কারণ স্প্যানিশ লা লিগায়, বেশ চাপে থাকা তারা।

আর টেবিলের সংখ্যা, ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। আর সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট কম জিদানের শিষ্যদের। লা লিগাতে দল দু’টি ১৭৯ বারের দেখায় সমান ৭২ বার করে জয় পেয়েছে আর ড্র হয়েছে ৩৫টি ম্যাচ।

সংশ্লিষ্ট খবর

Back to top button