
৪ দিন বিরতির পর আজ রোববার আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষে খেলবে রহমতগঞ্জ এমএফসি।
প্রথম রাউন্ডের খেলায় একটি করে জয় এবং ড্রয়ে চার পয়েন্ট ঢাকা আবাহনীর। এএফসির প্রিলিমিনারি রাউন্ডের দুই লেগের ম্যাচে প্রত্যাশিত ফলাফল করতে পারে নি তারা। লিগেও তার ছাপ পড়েছে।
অন্যদিকে, ফেডারেশন কাপে চমক দেখানো রহমতগঞ্জ, লিগে ভালো কিছু করতে পারে নি তারা। দুই ম্যাচে সমান একটি করে ড্র এবং পরাজয় তাদের।



