Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আজ জয়ের বিকল্প নেই বসুন্ধরা কিংসের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মঙ্গলবার রয়েছে একটি ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

বিপিএল ফুটবলের দ্বাদশ আসরে আগের সেই ঝাঁঝ পাওয়া যায়নি বসুন্ধরা কিংসের। দুই ম্যাচে সমান একটি করে জয় এবং ড্রয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে তারা। বিশেষ করে শেষ ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেশ সমালোচনায় পড়তে হয়েছে কিংসদের।

অন্যদিকে, দুই ড্র’য়ে নবম স্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের লক্ষ্য ভালো কিছু করা। বিশেষ করে পুরোনো ঐতিহ্যকে ফিরে আনতে ভালো করতে হবে কমলা জার্সিধারীদের। লোকাল খেলোয়াড়দের নিয়ে তারুণ্যের দল তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button