
সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহ শেষ করলেও এখনো উর্ধমুখীভাবেই চলছে লেনদেন। সপ্তাহের শেষ ৫ কার্যদিবসে লেনদেন বেড়েছে ৭৪ দশমিক এক পাঁচ শতাংশ।
বেড়েছে ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর। পাঁচ কার্যদিবসে গড়ে লেনদেন বেড়েছে ৩৮৫ কোটি টাকা। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে প্রায় ৪ হাজার ৫২২ কোটি টাকা। যা তার আগে সপ্তাহে ছিল, ২ হাজার ৫৯৭ কোটি টাকা।
সে অনুযায়ী লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ১ হাজার ৯২৫ কোটি টাকা। লেনদেনে অংশ নেয়া ৩৫৮টি কোম্পানির মধ্যে বৃদ্ধি পায় ২৪২টি, কমে ৯১টি এবং অপরিবর্তিত থাকে ২৫টি কোম্পানির শেয়ারের দর।



