Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতি

পুঁজিবাজার সংস্কারে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ

বাংলাদেশের পুঁজিবাজার সংস্কারে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শনিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তৃতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির জন্য দ্বিতীয় কিস্তিতে তারা এ ঋণ প্রস্তাব অনুমোদন করেছে। এর আগে প্রতিষ্ঠানটি প্রথম কিস্তিতে ৮০ মিলিয়ন ডলারের ঋণ দিয়েছে। ২০১৫ সালের নভেম্বরে এই কর্মসূচির জন্য প্রথম কিস্তির মোট ২৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে সংস্থাটি।

২০১২ সালে পুঁজিবাজার দ্বিতীয় উন্নয়ন কর্মসূচি অনুমোদের পর থেকে এডিবি সরকারের পুঁজিবাজার উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় সহায়তা দিয়ে আসছে। এর মূল উদ্দেশ্য হলো-পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারিদের আস্থা বাড়ানো ও পুঁজিবাজারের টেকসই উন্নয়ন করা।

এছাড়া তৃতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির মূল উদ্দেশ্য হলো-ব্যাপকভিত্তিক সংস্কারের মাধ্যমে টেকসই পুঁজিবাজার বিকাশের ক্ষেত্রে বিদ্যমান বাঁধাসমূহ দূর করা।

সংশ্লিষ্ট খবর

Back to top button