
একদিন বিরতি দিয়ে আজ (রোববার) আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। প্রথম রাউন্ডের শেষ খেলায় বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ গতবারের লিগ রানার্সআপ ঢাকা আবহানী। বঙ্গবন্ধু স্টেডিয়াম ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় ১৮ বছর পর অংশ নেয়া দল বাংলাদেশ পুলিশ এফসির। সবশেষ ২০০২ মৌসুমে সালে লিগ খেলেছিলো তারা। বিশেষ করে ফেডারেশন কাপে তাদের পারফম্যান্স ছিলো নজড়কাড়া।
ফেডকাপে তাদের শুরু হয়েছিলো ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে, কাকতালীয়ভাবে বি লিগের প্রথম ম্যাচটাও শুরু হচ্ছে দেশের ঐতিহ্যবাহী দলটির বিপক্ষেই। এদিকে, নিজেদের নামের সাথে মাঠের বর্তমান পারফেন্স মেনে নিতে পারছে না ঢাকা আবাহনী। এফসির প্রিলিমিনারীর দুই লেগে বাজে ছিলো দলটির ফলাফল।
তাছাড়া ফেডকাপেও তাদের খেলা প্রত্যাশ মেটায়নি। নতুন মৌসুমে ভালো কিছু করে ক্লাব ঐতিহ্যের সম্মান রাখবেন মামুনুল-জীবন-সাদদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রা।



