Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

জায়ান্ট ম্যানচেস্টারকে নিষিদ্ধ করেছে উয়েফা

ম্যানসিটি ভক্তদেরকে দু:সংবাদ দিলো উয়েফা। ফিফার ফেয়ার প্লে এবং ক্লাব লাইসেন্স নীতি ভঙ্গের অভিযোগে আগামী দুই মৌসুমের জন্য ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে সব আসর থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। একইসাথে ২৪ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড জরিমানা গুনতে হলো ক্লাবটাকে। ইস্যুটি নিয়ে ক্রীড়া আদালতে যাওয়ারও সিদ্ধান্ত জানিয়েছে ইংলিশ জায়ান্টরা।

ফুটবল উন্মাদ, কিন্তু ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে চেনে না-এমন মানুষ মেলা ভার। তার ওপর যারা ক্লাবটির সমর্থক, শনিবার সকালটা তাদের জন্য দু:স্বপ্নের মতো।

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেতে ফেঁসে গেছে ইংলিশ ক্লাবটি। আয়ের চেয়ে ব্যয় বেশি করায় ২০২০-২১ ও ২০২১-২২, দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ থাকবে ইংল্যান্ডের বর্তমান চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে উয়েফা, সঙ্গে জুটেছে ৩০ মিলিয়ন ইউরোর আর্থিক জরিমানাও।

ম্যানসিটি, উয়েফার বেঁধে দেওয়া আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ শোনা যাচ্ছিলো আগে থেকেই। তদন্তে বের হয়ে এসেছে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত, স্পন্সর থেকে আসা আয়ের চেয়ে বেশি খরচ করেছে সিটিজেনরা।

ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর একটি সিটিজেনরা। কোচ পেপ গার্দিওলার সুবাদে গত কয়েক মৌসুম ধরে ইউরোপে দারুণ দাপট ধরে রেখেছে এই ক্লাব। ২০০৮ সাল থেকেই ক্লাবের মালিকানা চলে যায় আরব শেখদের কাছে। দেদারসে টাকা খরচ করতে গিয়ে, উয়েফার নজরে পড়েছে দুনিয়াজোড়া জনপ্রিয় ক্লাবটি।

এসব অভিযোগ অবশ্য শুরু থেকেই অস্বীকার করে আসছে ম্যানসিটি কর্তৃপক্ষ। অফিসিয়াল ওয়েবসাইটের এবার জানিয়েছে, উয়েফার এমন সিদ্ধান্ত হতাশার হলেও তারা অবাক নয় মোটেও।  রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানায় ম্যানসিটি।

উয়েফার এমন শক্ত অবস্থানে নড়েচড়ে বসেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। তাদের তদন্তে কোনো গোলমাল ধরা পড়লে কেটে রাখা হতে পারে ম্যানসিটির ইপিএল পয়েন্ট।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button