Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

দেশের বাজারে করোনার প্রভাব

সপ্তাহ ঘুরে বাজারে কিছুটা প্রভাব পড়েছে করোনাভাইরাসের আতঙ্ক। বিশেষ করে আমদানি নির্ভর নিত্যপণ্যের দর গেল সপ্তাহের চেয়ে বাড়তি। কেজি প্রতি পেয়াজ, রসুন, আদায় বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

অন্যদিকে, বিক্রেতারা বলছেন, আমদানি বন্ধ থাকায় বেড়েছে এসব পন্যের দাম। তবে বাজারে শাক-সবজি ও মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

রোনাভাইরাস আতঙ্কের প্রভাব পড়ছে রাজধানীর কাচাবাজারেও। মূলত, আমদানি নির্ভর পন্যগুলোতে আগের চেয়ে দাম খানিকটা বেড়েছে। গেল কয়েক সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে পেয়াজ, রসুন ও আদার দাম। বিক্রেতারা অবশ্য বলছেন, আমদানি বন্ধ থাকায় অসাধু মজুদদারের যোগসাজশে বেড়েছে এসব পণ্যের দাম।

তবে, পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে কমেছে নিত্য-সবজির দাম। অনেকটা আগের দামেই বিক্রি হচ্ছে ছোট-বড় মাছ। চালের দাম কিছুটা বাড়তি হলেও তা সহনীয়। এছাড়া, মাংসের মধ্যে গরু ও খাসির দামে তেমন একটা পরিবর্তন হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button