Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বৃহস্পতিবার মাঠে গড়াবে বিপিএল ফুটবল

বৃহস্পতিবার থেকে নীলফামারী শেখকামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গত মৌসুমে ঢাকাসহ অন্যান্য ভেন্যুগুলোতে দর্শক কম থাকলেও, ঢাকার বাইরে থাকে উপচে পড়া ভিড়।

এবারের মৌসুমে উদ্বোধনী ম্যাচসহ ১২টি খেলা আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত স্টেডিয়াম। দর্শকরাও মুখিয়ে আছে গ্যালারীতে বসে খেলা দেখার অপেক্ষায়।

বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে পেশাদার ফুটবল লিগের দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে নবাগত ক্লাব উত্তর বাবিধারা। গতবারের সফল আয়োজনের কারণে এবারো নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ আয়োজনের সুযোগ দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। নতুন মৌসুমের সবগুলো খেলা সুন্দরভাবে আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে শেখ কামাল স্টেডিয়াম।

লিগে গতবার প্রথম অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করে কিংসরা। এবারো তার ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় খেলোয়াড়দের মনে। নিজেদের হোম ভেন্যুতে নতুন করে পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনো কমতি রাখেনি আয়োজকরা।

প্রতিটি ম্যাচ শেষে দর্শকরা যাতে নিরাপদে ফিরতে পারেন, সেজন্য কঠোর নিরাপত্ত্বা নিশ্চিত করা হয়েছে বলে জানালেন, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান।

ম্যাচে অংশ নিতে ইতোমধ্যে নিজ ডেরায় ফিরেছে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের পাশাপাশি, অতিথি দল উত্তর বাবিধারাও।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button