Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মালদ্বীপে ঢাকা আবাহনী ক্লাব

এএফসি প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় লেগ খেলতে মালদ্বীপে ঢাকা আবাহনী ক্লাব। বুধবার বিকেল পাঁচটায় স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। তবে সেখানকার তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে আছে আর্দ্রতা। তাই আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আবাহনীর র্কতারা।

গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম লেগে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী। প্লে-অফে যেতে হলে ফিরতি লেগে জিততেই হবে তাদের।

জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মামুনুল জানান, প্রথম ম্যাচের ভুলক্রটি কাটিয়ে সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব। মালেতে জয় না পেলেও ড্র করতে হবে অন্তত ৩-৩ গোলে। তাহলে প্লে-অফে খেলার আশা টিকে থাকবে আকাশী-নীল জার্সিধারীদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button