Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

‘টিকে থাকার সক্ষমতা এজেন্টদের থাকতে হবে’

‘কেউ বললেই বেরিয়ে যাওয়া যাবে না। প্রার্থীর এজেন্টদের সই সক্ষমতা থাকতে হবে’ বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার সকালে, উত্তরার আইইএস মডেল স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে এ কথা বলেন, তিনি।

তিনি বলেন, নির্বাচনে সংঘর্ষ কখনই কাম্য নয়। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এজেন্টদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে, ঢাকার দুই সিটির নির্বাচনে ইভিএম ব্যবহার করায় ইতিবাচক সাড়া মিলেছে বলে উল্লেখ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এসময় নির্বাচনী পরিবেশ শৃংখলা রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের প্রতি কড়া নির্দেশ দেয়া আছে বলে জানান সিইসি।

সিইসি আরও বলেন, কোন ভোটকেন্দ্রে এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ প্রমানিত হলে, তাদের আবার কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সবার সহযোগিতাও চান প্রধান নির্বাচন কমিশানার।

সংশ্লিষ্ট খবর

Back to top button