
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ধানমন্ডি এলাকায় বিএনপির কোনো এজেন্টের উপস্থিতি দেখা যায়নি। অন্যদিকে ভোটার উপস্থিতিও কম। ধানমন্ডির সাতটি কেন্দ্রের চিত্র প্রায় একই। আর ইভিএমে ভোট দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের।
বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সাজেদা বেগম জানান, ‘আমি প্রায় সব কেন্দ্রে ঘুরে দেখছি, কোথাও ধানের শীষের এজেন্ট নাই। আমাদের কাউন্সিলর পদেরও এজেন্ট নাই।
তিনি আরও বলেন, এজেন্টরা তাকে জানিয়েছেন যে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কেউ ঢুকতে পারেননি। আর ওই সাতটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, তাদের কাছে ধানের শীষের কোনো এজেন্ট এসে রিপোর্ট করেননি। — প্রথম আলো



