Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনরাজনীতি

ইভিএমের মাধ্যমে ভোটাধিকার রক্ষা সম্ভব- সিইসি

||বাংলা টিভি অনলাইন||

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা বলেছেন, দুষ্ট লোক ইভিএম সিস্টেমে ঢুকে ক্ষতি করতে চেষ্টা করবে। প্রশাসনের কাজ হবে সেটা প্রতিহত করা। সেভাবে জনবল গড়ে তোলা হবে।

শনিবার দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে পাবলিক হল প্রাঙ্গণে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আইন সংশোধন হয়ে গেলে জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএমের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার রক্ষা করা সম্ভব হবে।

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ইভিএম ব্যবহার না করার দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির বিষয়টি নিয়ে কমিশন উদ্বিগ্ন নয়। আর তারা না জেনে ইভিএমের বিরোধিতা করছেন।

এ সময় সকলকে ইভিএম সম্পর্কে জেনে বুঝে পরামর্শ দেয়ার আহ্বান জানান তিনি। শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করারও আহ্বান জানান। ইভিএমে কোনোভাবেই ভোট কারচুপির সুযোগ নেই বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত ইভিএম প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত করা হয়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে নভেম্বর মাসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফশিল ঘোষণা করা হবে।

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে বিভিন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button