Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

৭শ ২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামীকাল (শনিবার) নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে সকল ভোটারের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আর, ঢাকা শহরকে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে বলে জানালেন, উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

এদিকে ১১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন, দক্ষিণের রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। শুক্রবার রাজধানীতে নির্বাচনী সরঞ্জামাদি প্রদানকালে এসব কথা বলেন তারা।

সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ঢাকা উত্তরের ১৩১টি কেন্দ্রের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময়, উত্তরের ১৩১৮টি কেন্দ্রের মধ্যে ৮৭৬ টিকে ঝুঁকিপুর্ণ বলে উল্লেখ করেন তিনি। পরে ইভিএম বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এছাড়া, রাজনৈতিক দলগুলোকে আস্থাহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে সকালে, রাজধানীর খিলগাঁও মডেল কলেজসহ ঢাকা দক্ষিণের ৮টি পয়েন্ট থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিরতণ শুরু হয় বলে জানান, দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা। এ সময়, দক্ষিণের ১১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭২১টিকে ঝুকিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ইভিএম-এ ভোট কারচুপির আশঙ্কা নেই উল্লেখ করে, এর মাধ্যমে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন বলেও আশ্বস্ত করেন আব্দুল বাতেন।

শহিদুল হক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button