Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

এক বধূ দুই স্বামী !

নিলুফা ইয়াসমিন নামে এক নারী দুই স্বামীর ঘর সংসার করছেন বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নওগাঁ গ্রামে।

জানা যায়, উপজেলার নওগাঁ গ্রামের মৃত বাচ্চু মাতব্বারের মেয়ে নিলুফা ইয়াসমিনের সাথে গত ১৫ বছর পূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চাঁন্দরা গ্রামের মৃত হাজী শফিজুদ্দিনের ছেলে ও কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর মো: সাইফুল ইসলামের ছোট ভাই মো: মফিজুল ইসলামের সাথে বিয়ে হয়।

বিবাহের পর থেকে সাটুরিয়া উপজেলার কাওন্নারা গ্রামে মো: শহিদুল ইসলামের সাথে নিলুফা ইয়াসমিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে নিলুফা ইয়াসমীন প্রথম স্বামী মফিজুল ইসলামকে তালাক দিয়ে ওই বছরের ১১ জুলাই শহিদুল ইসলামকে কাজী অফিসে রেজিস্টার করে বিয়ে করেন।

দীর্ঘ এক বছর দ্বিতীয় স্বামী শহিদুলের ঘর সংসার করার পর একপর্যায়ে তাকে (শহিদুলকে) তালাক না দিয়ে পুনরায় প্রথম স্বামী মফিজুল ইসলামের ঘর সংসার করছে বলে অভিযোগ ওঠে। বর্তমানে অভিযুক্ত নারী নিলুফা ইয়াসমীন তার প্রথম স্বামীর সাথে সংসার করছেন।

এ বিষয়ে নিলুফারের দ্বিতীয় স্বামী মো: শহিদুল ইসলাম জানান, আমার বিয়ে করা স্ত্রী আমাকে তালাক না দিয়েই আমার নামে মিথ্যা মামলা দিয়ে অন্য পুরুষের ঘর করছে। ভুক্তভোগী স্বামী শহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রীকে ফেরত পেতে সহায়তা কামনা করেন।

এদিকে, প্রথম স্বামী মফিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button