Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

‘সাংবাদিকদের সাথে সহনশীল আচরণের নির্দেশ’

সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকরা সীমিত আকারে স্টিকারযুক্ত মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। এসময় সাংবাদিকদের প্রতি পুলিশের সহনশীল আচরণ করার নির্দেশনাও দেয়া হয়।

রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়, এসব কথা বলেন তিনি। নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকরা যাতে সহজেই খবর সংগ্রহ করতে পারেন সেজন্য মোটরসাইকেল ব্যবহারে কোনো বিধি-নিষেধ আরোপ না করার কথা ও জানালেন এই কর্মকর্তা।

তবে স্টিাকারযুক্ত গাড়ি যাতে অপব্যবহার করা না হয়, সেদিকেও খেয়াল রাখার আহবান জানানো হয়ছে। ভোটের তথ্য প্রচারের সময়, সাংবাদিকদের প্রতি পুলিশের সহনশীল আচরণ করারও নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট খবর

Back to top button