
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে ঘাম ঝরানো জয় পেয়েছেন রজার ফেদেরার। পাঁচ সেটের ম্যাচে অস্ট্রেলিয়ান মিলম্যানকে হারিয়ে পুরুষ এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সুইস তারকা।
পুরুষ এককের শীর্ষ ষোলো নিশ্চিত করতে বেশ কষ্ট করতে হয়েছে রজার ফেদেরারকে। প্রথম সেটেই ৬-৪ গেমে তাকে হারিয়ে দেন অস্ট্রেলিয়ান মিলম্যান। তবে, টাইব্রেকে ৭-৬ গেমে দ্বিতীয় সেট জিতে নেন ফেডেক্স। এরপর তৃতীয় সেটে জিতলেও, চতুর্থ সেটে আবারো হেরে বসেন সুইস তারকা।
শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি মিলম্যান। পঞ্চম সেটে টাইব্রেকে জিতে আসরের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন ফেদেরার।



