Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আজ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের ফাইনাল

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের ফাইনাল আজ (শনিবার)। শিরোপা নির্ধারনী ষষ্ঠ আসরের চূড়ান্ত ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে চকম দেখানো দল বুরুন্ডি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল চারটায়। ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে ফিলিস্তিন। তিন ম্যাচে তাদের গোলপোস্ট এখনো অক্ষত। তাদের বিপক্ষে গোল করা খুব কঠিন। কিন্তু বুরুন্ডির বিপক্ষেও যে তাদের জাল অক্ষত থাকবে, সে নিশ্চয়তা নেই। তিন ম্যাচে বুরুন্ডি করেছে ১০ গোল।

এদিকে, দু’টি হ্যাটট্রিকসহ সাত গোল করে, এনশিমিরিমানা জসপিন এখন আসরের বড় তারকা। সেমিফাইনালে বুরুন্ডির এই স্ট্রাইকারের কাছেই হার মেনে বিদায় নিয়েছে বাংলাদেশ।

জসপিন-আমিসি মিলে বুরুন্ডির তুমুল ফরোয়ার্ড লাইনের বিপক্ষে ফিলিস্তিনের রক্ষণ প্রাচীরের লড়াইটা জমে উঠবে এই ফাইনালে।

সংশ্লিষ্ট খবর

Back to top button