Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফাইনালে উঠার মিশনে বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপে বৃহস্পতিবার ফাইনালে উঠার মিশন বাংলাদেশের। আসরের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি। ঝিমিয়ে পড়া ফুটবলে নব জাগরণ ঘটাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না টাইগারদের অধিনায়ক ও কোচ। অন্যদিকে, সেমিফাইনালে উঠতে পারাটাই সেরা সাফল্য মানছে সফরকারীরা।

টিকে থাকার ম্যাচে লঙ্কানদের বধ করে এবার ফাইনালে উঠার স্বপ্ন বাংলাদেশের। প্রতিপক্ষ বুরুন্ডি বলে, সমর্থকরাও আশাবাদী, শিরোপার লড়াইয়ে দেখা যাবে নিজের দেশকে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন বলে চিন্তাটা থেকেই যায়।

কেননা, ইনজুরির সঙ্গে রয়েছে লাল কার্ডের খড়গ। তাই সেমিফাইনাল ম্যাচে, সেরা একাদশে থাকবে একাধিক পরিবর্তন। মিডফিল্ডে ফিরছেন জামাল ভূঁইয়া। তপু বর্মনের পরিবর্তের খেলতে পারেন রায়হান অথবা সুশান্ত ত্রিপুরা।

কোচ জেমি ডে বলেন, গতম্যাচে যা হয়েছে তা অতীত। এখন নতুন দিন, নতুন করে ভাবতে হবে আমাদের। ইনজুরি এবং কার্ডের সমস্যা থাকায়স নতুন করে স্কোয়াড সাজাতে হবে। খেলতে হবে অ্যাটকিং ফুটবল, কারণ ওদের স্ট্রাইকিং জোনের চেয়ে, ডিফেন্স খুব একটা শক্তনা।

এদিকে, লাল-সবুজদের বিপক্ষে এই প্রথম ম্যাচ খেলবে পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি। ফিফা র‌্যাঙ্কিংয়ে কে কার চেয়ে এগিয়ে, তা বিচারের চেয়েও গুরুত্বপূর্ণ বর্তমান পারফম্যান্সটাই। কারণ গ্রুপের দুই ম্যাচে জোড়া গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে দিয়েছে সাত গোল। তাতেও ফাইনালের উঠা নিয়ে খুব একটা মাতামাতি নেই তাদের।

বুরুন্ডির কোচ জসলিন বিপফুবুসা জানালেন, আমরা সেমিফাইনালে খেলবে ভাবি নাই। এখন সুযোগ পেয়েছি ভালো কিছু করার। বাংলাদেশের খেলা দেখেছি, দারুণ খেলে। ভালো ম্যাচ হবে এটা বলতে পারি, কে জিতবে তা জানি না।

আসরে শুভচ্ছো দূত হিসেবে ঢাকায় এসেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি জুলিও সিজার। বৃহষ্পতিবার মাঠে বসে খেলোয়াড়দের উজ্জীবিত করবেন তিনি।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button