Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মারা গেছেন

যশোর-৬ আসনের সংসদ সদস্য এবং সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৯২ সালে ইসমত আরা এবং তার স্বামী, সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক, আওয়ামী লীগে যোগ দেন।

দশম জাতীয় সংসদের যশোর ৬ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে, প্রথমে তাকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়, পরে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেও মন্ত্রীত্ব পাননি তিনি।

সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button