Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

‘ইভিএমে ভোট গ্রহণে কোন ত্রুটি নেই’

ইভিএমে ভোট গ্রহণে কোন ত্রুটি নেই জানিয়ে ঢাকা সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। দিকে হালনাগাদকৃত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

তিনি বলেন, ২০১৯ সালের হালনাগাদ খসড়া তালিকায় ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জন নতুন ভোটারসহ এ পর্যন্ত মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। যার মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, মহিলা ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং ৩৫৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

২০২০ সালের পহেলা মার্চের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথাও জানান তিনি। এর আগে, দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ঢাকার দুই সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন বাংলদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সিটি নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button