Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় ধরনের উত্থান পুঁজিবাজারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকে বড় ধরনের উত্থান হয়েছে পুঁজিবাজারে। আজ (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৫৯ শতাংশ বা ২৩২ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৩৮২ পয়েন্ট।

সাত বছর আগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি দেশের প্রধান পুঁজিবাজারে নতুন এই সূচক চালু হওয়ার পর এত বড় উত্থান দেখা যায়নি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক সিএএসপিআই ৫ দশমিক ৬৬ শতাংশ বা ৭১৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৩১৪ পয়েন্ট।

লেনদেনও বেড়েছে দুই পুঁজিবাজারে। ডিএসইতে এদিন লেনদেন ৫৪ শতাংশ বেড়ে হয়েছে ৪১১ কোটি টাকা এবং সিএসইতে হয়েছে ৪৩ কোটি টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button