Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

বি. চৌধুরীর দলে যোগ দিলেন শমসের ম‌বিন

||বাংলা টিভি অনলাইন||

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার ও ইঞ্জিনিয়ার শফিকুর রহমান বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে বি. চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা দলে যোগ দেন।

এর আগে বিকল্প ধারার অঙ্গ সংগঠন বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিলে যোগ দেন তারা। পরে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী তাদের আমন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং আজি ২০ দল ছেড়ে আসা লেবার পার্টির একাংশ মহাসচিব হামদুল্লাহ মেহেদী এবং সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ (এরশাদ সরকার)।

অনুষ্ঠানে হামদুল্লাহ মেহেদীর বিএনপি জোট ছেড়ে আসার বিষয়টি উল্লেখ করে মাহী বি. চৌধুরী কাউন্সিলে বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের ২০ দলীয় জোট ছেড়ে এসেছেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ মেহেদী।’

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button